খোলা চুল আর মিষ্টি হাসিতে আইফোন ১৭ হাতে ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকা এই তারকা সম্প্রতি আইফোন ১৭ হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নিজের ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন ফারিণ। পরনে কালো টপ ও প্রিন্টের স্কার্ট। খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন ১৭। ক্যাপশনে লিখেছেন সংক্ষেপে— ‘পেয়েছি।’

ছবিটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছায় অভিনয় শুরু করা এই অভিনেত্রী ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা