মরক্কোয় ই-পাসপোর্ট সেবা চালু, দ্রুত ও নিরাপদ সেবা পাবেন প্রবাসীরা

মরক্কোর রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। এর ফলে মরক্কো এবং পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা পাবেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৪তম মিশন হিসেবে এই সেবাটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু নঈম এবং ই-পাসপোর্ট প্রকল্পের উপ-পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল নুরুল আনোয়ার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে জানান। তিনি বলেন, পাসপোর্ট সেবার মানোন্নয়ন এবং অধিদপ্তরের প্রতি ইতিবাচক মনোভাব তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলেন, ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসীদের আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা প্রদানের নতুন একটি দিগন্ত উন্মোচিত হলো। দূতাবাস মরক্কোর পাশাপাশি ঘানা, গিনি, সেনেগাল ও সিয়েরা লিওনেও সীমিত জনবল নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। দূতাবাস শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেই নয়, প্রবাসীদের কল্যাণ ও কনস্যুলার কার্যক্রম সম্পাদনেও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি মরক্কোর বিভিন্ন শহরের ভৌগোলিক দূরত্ব এবং নথিবিহীন প্রবাসীদের চ্যালেঞ্জ সত্ত্বেও সবার সমস্যা সমাধানে দূতাবাস কাজ করবে বলে জানান।

অনুষ্ঠানে প্রবাসীরা ই-পাসপোর্ট সেবা চালু করার এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশ্নোত্তর পর্বে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ই-পাসপোর্ট চালু হওয়ায় মরক্কো ও দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর