আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নারী নিহত

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে মাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়ার জিরাবো এলাকার বন্ধ মাসকট কারখানার সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টস লি. কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে রেডিয়েন্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এ সময় ইট পাটকেল ছুড়লে ইটের আঘাতে রোকেয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ওই শ্রমিকের নাম মোছা. রোকেয়া বেগম (৩৫)। তিনি সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে মাসকট গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের গুদারহাট গ্রামে।

এদিকে আজ শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। তবে এখনো বন্ধ রয়েছে ১৯টি পোশাক কারখানার উৎপাদন। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৮টি ও বাকি একটি কারখানায় দেওয়া চলছে সাধারণ ছুটি। সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া অব্যাহত আছে সেনা টহল।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ