পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলায় বেশ কয়েকজন হতাহত

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বেলুচিস্তানের শেরানি জেলায় এই ঘটনা ঘটে।

শেরানির ডেপুটি কমিশনার হাজরাত ওয়ালি কাকার জানিয়েছেন, এদিন সশস্ত্র অজ্ঞাত হামলাকারীরা দুটি পুলিশ স্টেশন ও একটি লেভিস স্টেশনে হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও দুই লেভিস সদস্য আহত হয়েছেন।

তিনি বলেন, পুলিশ ও লেভিস সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং উভয় পক্ষের মধ্যে টানা তিনঘণ্টা গুলি বিনিময় হয়। এতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও এক পুলিশ সদস্য নিহত এবং দুই লেভিস সদস্য আহত হন। এছাড়া আরও এক লেভিস সদস্য নিখোঁজ রয়েছেন।

নিহত পুলিশ সদস্যের নাম আফতাব-উর-রহমান এবং আহত দুজন হলেন কালু খান ও আব্দুল ওয়াহিদ। তাদের কুয়েটার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

ডিসি জানান, হামলাকারীরা রকেট লঞ্চার, স্নাইপার ও বিস্ফোরক ব্যবহার করে স্টেশনগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেয়। এছাড়া একটি লেভিসের গাড়ি এবং প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) ত্রাণ সামগ্রী বহনকারী একটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়।

হামলার পর এলাকাজুড়ে সশস্ত্র হামলাকারীদের খোঁজে অভিযান চলছে।

সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে। গত আগস্টে মাসতুং জেলায় এক সিনিয়র কর্মকর্তাসহ তিন নিরাপত্তা সদস্য নিহত হন। চলতি মাসের শুরুর দিকে কোয়েটায় বিএনপি-মেঙ্গলের এক সমাবেশে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও উনত্রিশজন আহত হন। জুলাই মাসে মাসতুংয়েই এক ডিএসপি ও এক কনস্টেবল গুলিতে নিহত হন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!