অবশেষে ভারত পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান

সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, এরই মধ্যে ইলিশগুলো বাংলাদেশের ট্রাক থেকে আনলোডিং করে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে। এখান থেকে মাছগুলো সোজা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাইকারি মাছের বাজার ‘হাওড়ার ফিস্ মার্কেটে’ পৌঁছে যাবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরো বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের পদ্মার এই সুস্বাদু ইলিশ। এরপরই পূজার আগে ভোজনরসিক বাঙ্গালিরা এই মাছের স্বাদ নিতে পারবে।

যদিও প্রথম লটে ইলিশের দাম একটু বেশি থাকবে বলে জানিয়েছেন ‘মাৎস আমদানিকারক সমিতির’ সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে পশ্চিমবঙ্গের বাজারে এরই মধ্যে গুজরাটের ইলিশে ভরে গেছে। তাই বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আসবে, ততই দাম কমতে থাকবে।

আনোয়ার মাকসুদ বলেন, প্রতি কেজি ইলিশের পাইকারি দাম ১৫ শো থেকে ১৬ শো রুপি পড়বে। আর খুচরা বাজারে মিলবে ১৭ শো থেকে ১৮ শো রুপিতে।

চলতি বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ১২ শো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!