সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে সারাদেশে সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করবেন তারা। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের খবর-

যশোর
দুপুর ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে হাইকোট মোড়ে অবস্থান নেন। রাস্তা অবরোধ করে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এ সময় যশোর পালবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বগুড়া
দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচি শহরের প্রধান সড়কে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পলিটেকনিক ইনস্টিটিউট গেট থেকে মিছিল নিয়ে বনানী লিচুতলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এতে শত শত যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ফেনী
দুপুরে শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল
দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মহাসড়কের রাবনা বাইপাসে এ সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েন এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা