বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল চলছে, ভোগান্তি

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার এ কর্মসূচিতে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ফলে পণ্য পরিবহন থেকে শুরু করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুল্যান্স চলাচলে মারাত্মক জনদুর্ভোগ দেখা দিয়েছে।

সকাল ৮টায় জরুরি প্রয়োজনে পিরোজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন আনোয়ার হোসেন (৫০)। বাগেরহাটের সীমানায় আসার পর বাঁধে বিপত্তি। বন্ধ সব ধরনের যান চলাচল। কখনো পায়ে হেঁটে কখনো বা রিকশা-ইজিবাইকে তিনগুণ ভাড়া দিয়ে দেড় ঘণ্টার পথ চার ঘণ্টায় পৌঁছেছেন তিনি। আনোয়ার বলেন, ৬ জায়গায় রিকশা-ইজিবাইক পরিবর্তন করে গন্তব্যে এসেছি। এরচেয়ে ভোগান্তি আর কিছু হতে পারে না।

বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের আবাসিক হোটেল সুইট প্যালেসের ম্যানেজার মিজান মল্লিকের বলেন, ‘হরতালের জন্য অফিস-আদালত, রাস্তাঘাট, দোকানপাট, ব্যবসাবাণিজ্য সবকিছু বন্ধ রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেলে একজন কাস্টমারও আসেনি। শুনেছি সামনে আরও বেশি আন্দোলন হবে। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য সব মুখ থুবড়ে পড়বে।’

রিকশাচালক জাহিদ হোসেন বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত ৭০ টাকা আয় করছি। রাস্তায় কোনো লোকজন নেই। মহাজনের ভাড়াই আছে আড়াইশো টাকা। বের হয়ে বিপদে পড়েছি। বাজার করব কি দিয়ে আর ভাড়াই বা দিবো কীভাবে।’

দুর্ভোগের বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কোকনভেনর এম এ সালাম বলেন, দুর্ভোগ আমাদেরও কাম্য নয়। নির্বাচন কমিশনের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। তবে এটি জেলার প্রতিটি মানুষের দাবি। সবাই মিলেই আমরা আন্দোলন করছি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!