রোনালদোর রেকর্ড ছোঁয়া গোল, নাটকীয় জয় পর্তুগালের

বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নাটকীয়তার মুখোমুখি হতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। শেষ পর্যন্ত নাটকীয় এই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে উয়েফা নেশন্স কাপ চ্যাম্পিয়নরা।

সে সঙ্গে আবারও রেকর্ডবুকে নাম লিখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে গোল করে তিনি হয়ে গেলেন বিশ্বকাপ বাছাইয়ে যৌথ সর্বোচ্চ গোলদাতা।

৪০ বছর বয়সী রোনালদো এদিন পেনাল্টি থেকে ৫৮ মিনিটে গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে ৩৯তম গোলটি পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি গুয়াতেমালার কার্লোস রুইসের সমতায় উঠে এলেন। যা আবার আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে তিন গোল বেশি।

এতেই শেষ নয়, রোনালদোর জাতীয় দলের হয়ে গোল সংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১টিতে- যা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

ম্যাচের শুরুটা অবশ্য হাঙ্গেরির এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। ২১ মিনিটে বারনাবাস ভার্গা গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা গোল করে সমতায় ফেরান পর্তুগালকে।

দ্বিতীয়ার্ধে (৫৮তম মিনিটে) রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৮৪ মিনিটে আবারও ভার্গার গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। ম্যাচ যখন ড্র-এর দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ৮৬ মিনিটে হোয়াও ক্যানসেলোর গোল পর্তুগালকে এনে দেয় নাটকীয় জয়।

এর আগে শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে রোনালদো করেছিলেন দুই গোল। ফলে গ্রুপ ‘এফ’-এ টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের দল। হাঙ্গেরি ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ডের সঙ্গে, যারা আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!