এমবাপের রেকর্ড গড়া রাতে আইসল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় ফ্রান্সের

কিলিয়ান এমবাপে আবারও ফ্রান্সের ত্রাণকর্তা হলেন। গোল করলেন, আবার সতীর্থকে দিয়ে করালেনও। তার নৈপুণ্যে ১০ জনের ফ্রান্স বিশ্বকাপ বাছাইপর্বে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে।

প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে সোমবার রাতে আইসল্যান্ড প্রথমে এগিয়ে গেলেও এমবাপের এক গোল আর এক অ্যাসিস্টে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। এদিনের গোলের মাধ্যমে এমবাপের আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়াল ৫২-এ, যা থিয়েরি অঁরির চেয়ে একটি বেশি। এখন তিনি শুধু অলিভিয়ে জিরুর (৫৭) পেছনে।

২১ মিনিটে চমকে দেয় আইসল্যান্ড। কিংবদন্তি ফুটবলার আইদুর গুডইয়োনসনের ছেলে অ্যান্ড্রি গুডইয়োনসন গোল করে দলকে এগিয়ে দেন। তবে বিরতির ঠিক আগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে পেনাল্টি পায় ফ্রান্স। সেখান থেকে গোল করে সমতায় ফেরান এমবাপে।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রিয়াল মাদ্রিদের এই তারকা দুর্দান্ত এক দৌড়ে বল বাড়ান ব্রাডলি বারকোলাকে। সহজেই গোল করেন এমবাপের সতীর্থ, এগিয়ে যায় ফ্রান্স।

৮৪ মিনিটে ম্যাচ জমে ওঠে। অরেলিয়েন চুয়ামেনি বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড দেখেন। শেষ দিকে সমতায় ফেরার সুযোগও তৈরি করে আইসল্যান্ড। তবে ৮৮ মিনিটে গুডইয়োনসনের গোলটি বাতিল হয়ে যায় ফাউলের কারণে। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

দিদিয়ের দেশমের দল আগের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছিল। টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপে দুর্দান্ত শুরু করল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!