পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

রাতভর ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের কয়েকশ ঘরবাড়ি তলিয়ে গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে পানছড়ি ও পাশের উজান এলাকায় টানা ভারী বর্ষণের ফলে সকাল থেকে চেঙ্গী নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এসময় শহরের আশপাশের নিচু এলাকায় পানি প্রবেশ করে। ফলে হঠাৎ করে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের বৃষ্টির পর রোববার সকালের দিকে চেঙ্গী নদীতে পানি বাড়তে শুরু করে। আর এ পানা নিম্নাঞ্চলে প্রবেশ করে। এসময় উজান থেকে নেমে আসা পানি ঘরে ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

নিচের বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ফোরকান হোসেন বলেন, ‘রাতে কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছিল। সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি চেঙ্গি নদীর পানি দোকানের দিকে আসছে। কিছুক্ষণের মধ্যে দোকানে পানি ঢুকে পড়ে। কোথাও কোথাও তিন-চার ফুট উচ্চতায় পানি বেড়েছে।’

গঞ্জপাড়ার বাসিন্দা স্কুল শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ‘নদীর পানি বৃদ্ধি পেয়ে আশপাশের নিম্নাঞ্চলে প্রবেশ করে। গঞ্জীপাড়া ও মেহেদীবাগসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে এবং পানি এখনো বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার এলাকা।’

এ বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ‘উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?