ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

ফেননীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনার বাসচালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ও অন্যজনের পরিচয় জানা যায়নি।

এছাড়া যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে রফিক বাসচালক (৬০) আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ফেনী লালপোল হাফিজিয়া মাদরাসা এলাকায় এলে সড়কের মধ্যে একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় যাত্রীবাহী বাসটি ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। গুরুতর আহত হন বাসের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন এবং বাস চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠান।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে সুপারভাইজার নিহত হন, চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে হেলপারের মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?