পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৭, সাহায্য পাঠালো যুক্তরাষ্ট্র

পাকিস্তানে টানা বর্ষণ ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৪ জন।

এনডিএমএ’র পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে অন্তত ৫০২ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২১৮ জন।

এছাড়া পাঞ্জাবে মারা গেছেন ২২৩ জন, আহত ৬৫৪ জন। সিন্ধুতে ৫৮ জন, বেলুচিস্তানে ২৬ জন, গিলগিট-বালতিস্তানে ৪১ জন, আজাদ কাশ্মীরে ৩৮ জন এবং ইসলামাবাদে নয়জন প্রাণ হারিয়েছেন।

দুর্যোগে সারা দেশে অন্তত ৭ হাজার ৮৪৮টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মারা গেছে ৬ হাজার ১৮০টি গবাদিপশু।

সিন্ধুর তথ্যমন্ত্রী শরজিল ইনাম মেমন জানিয়েছেন, বন্যার ঝুঁকিতে থাকা এলাকায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পানি কমছে, তবু ডুবে ঘরবাড়ি-ফসল

শতদ্রু নদীতে গণ্ডা সিং ওয়ালার কাছে পানির স্তর ধীরে ধীরে কমছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, তাদের ঘরবাড়ি ও ফসল সম্পূর্ণ ডুবে গেছে। অনেকে নিজ উদ্যোগে ঘর ও জমি থেকে পানি সরাচ্ছেন।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাবের ভিখি উইন্ড গ্রামে আটকা পড়া ছয়জনকে রাতে নৌকা দিয়ে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় দাতব্য সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ত্রাণ সহায়তা

পাকিস্তানের বন্যার্তদের জন্য ছয়টি ত্রাণবাহী প্লেন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড (ইউএস আর্কেন্ট)। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এসব ফ্লাইটে তাঁবু, পানি পরিশোধন যন্ত্র, জেনারেটরসহ জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

প্রথম ফ্লাইটটি এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে। সেখানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং ইউএস আর্কেন্টের কমান্ডার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছেন। এগুলো সেনাবাহিনীর বন্যা ত্রাণ শিবিরে পাঠানো হবে। ত্রাণ পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান সরকার।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!