লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন

লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনে আগুন লাগে। ভবনটি বর্তমানে ফ্ল্যাট ও রেস্তোরাঁয় রূপান্তরিত হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক থেকে দমকল দল যোগ দিয়েছে।

এছাড়া দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।

দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং অজানা সংখ্যক ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট সিটি এলাকার পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে। একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে স্থানচ্যুত বাসিন্দাদের জন্য।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একটি অ্যাম্বুলেন্স, একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার ও হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম ঘটনাস্থলে রয়েছে। এক ব্যক্তি ঘটনাস্থলেই চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আগুন এখনো জ্বলছে। পরিস্থিতি তদন্ত ও নিয়ন্ত্রণে রাখতে আরও কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন।

এলাকাটি ঘিরে কয়েকটি সড়ক বন্ধ করা হয়েছে এবং জরুরি সেবাদানকারীরা পুরো দিন সেখানে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!