এমবাপের দুর্দান্ত গোল দাপুটে জয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু ফ্রান্সের

দুর্দান্ত জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু করেছে ফ্রান্স। পোল্যান্ডের তারকিনস্কি অ্যারেনায় ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ফরাসিরা।

শুক্রবার রাতে ম্যাচের ১১ মিনিটেই মাইকেল অলিসে ফ্রান্সকে এগিয়ে নেন। ব্র্যাডলি বারকোলার নিখুঁত দীর্ঘ পাস থেকে বল পান পিএসজি ফরোয়ার্ড অলিসে। এরপর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান।

এই গোলে ফ্রান্স ম্যাচের প্রারম্ভিক নিয়ন্ত্রণ নেয় এবং প্রথমার্ধ জুড়ে তারা বিপজ্জনক আক্রমণ চালাতে থাকে। অলিসে তার দ্বিতীয় গোলের সুযোগও পেয়েছিলেন, তবে ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন অসাধারণ একহাতি সেভ করে তাকে বঞ্চিত রাখেন।

ফ্রান্স বিরতির আগে বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে। তাদের লক্ষ্যভেদী তিনটি শট ছিল, যেখানে ইউক্রেনের একটিও ছিল না। বারকোলার গতি ও বামদিকের দৌড় ইউক্রেনের ডিফেন্ডারদের জন্য বড় সমস্যা তৈরি করছিল। এদিকে এমবাপে ও অলিসেও প্রতিপক্ষকে চাপে ফেলতে থাকেন, কিন্তু প্রথমার্ধে দ্বিতীয় গোলটি আসেনি।

বিরতির পর দেদিয়ের দেশমের দলকে কিছুটা চাপে ফেলে ইউক্রেন। সেট-পিস থেকে গোলের কাছাকাছি চলে যায় তারা। ইলিয়া জাবারনি একটি ফ্রি-কিক থেকে হেড করে পোস্টে বল লাগান, আর ইভান কালিউজনিইকে থামাতে গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স দেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।

এই মুহূর্তগুলো ফ্রান্সকে সতর্ক করে তোলে এবং তারা আবার আক্রমণে মনোযোগী হয়। অলিসে, বারকোলা ও বদলি হিসেবে নামা উসমান দেম্বেলে ক্রমাগত দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়াতে থাকেন।

অবশেষে ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে ফ্রান্স দ্বিতীয় গোল পায়। এমবাপে হঠাৎই জ্বলে ওঠেন। দৌড়ে বক্সে ঢুকে জাবারনিকে ঘুরিয়ে অসাধারণ শটে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

একক চেষ্টায় দুর্দান্ত এই গোল শুধু এমবাপের মানের প্রমাণই দেয়নি, বরং ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা থিয়েরি হেনরিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষুধার কথাও মনে করিয়ে দিল।

জাতীয় দলের জার্সিতে ৫১ গোল করে থিয়েরিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপে। অর্থাৎ এখন ফ্রান্সের ফুটবল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ভাগাভাগি করছেন এমবাপে ও থিয়েরি। এই দুজনের সামনে এখন রয়েছেন শুধু অলিভিয়ের জিরুর, যার রয়েছে ৫৭ গোলের রেকর্ড।

ম্যাচ শেষে এমবাপে মজার ছলে বলেন, ‘তিতিকে স্যালুট। তবে আমি এখন তাকে ছাড়িয়ে যেতে চাই। না, এটা আমার জন্য সম্মানের।’

কোচ দেশম দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর বাছাইপর্বটি জয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

এই জয়ের ফলে ফ্রান্স গ্রুপ ই-এর শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে, অন্যদিকে ইউক্রেন নিজেদের সবচেয়ে ভালো সুযোগ হাতছাড়া করে ফের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!