ফরিদপুরে দ্বিতীয় দফা অবরোধ শেষে ঢাকা-দক্ষিণাঞ্চল যান চলাচল শুরু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দফায় করা মহাসড়ক অবরোধের আড়াই ঘণ্টা পর তুলে নিয়েছে ‌বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধ আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুলে নেওয়া হয়। অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ে।

এদিকে হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকার কিছু লোকজন একটি বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সংখ্যা ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান অবরোধস্থলে এসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ইউএনও সমাধানের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়ে বলেন, আমাকে ৪৮ ঘণ্টা সময় দিন এর মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

উপস্থিত জনতা ইউএনওর আহ্বান প্রত্যাখ্যান করে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। একপর্যায়ে ইউএনও ঘটনাস্থল থেকে চলে যান। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিয়ে অন্ধকার নেমে এলে ও বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে অবরোধকারীরা স্বেচ্ছায় মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, এ উপজেলার বিভাজন ঠেকাতে যা যা করণীয় তা করা হবে। ভাঙ্গাবাসীর দাবির প্রতি সহানুভূতিশীল এবং বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। আশা করি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটা ফলাফল আসবে।

জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, দ্বিতীয় দফায় অবরোধের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকার লোকজন একটি বাস ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সংখ্যা ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!