হামাসের সঙ্গে গভীর আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি বলেন।

ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল ও খারাপ হবে বলে আমার মনে হয়।

হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে, তখন অনেক কিছু করেও তাদের ফিরে পাওয়া যাবে না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। পরিস্থিতি আসলেই খুবই কঠিন হয়ে পড়েছে।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প হামাসকে দ্রুত সব বন্দীকে ফিরিয়ে দিতে আহ্বান জানান। তিনি দাবি করেন, এটা হলে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি লিখেছিলেন, হামাসকে বলুন, অবিলম্বে সব ২০ জন বন্দীকে ফিরিয়ে দিতে, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে। যুদ্ধ শেষ হবে।

ট্রাম্পের এই বার্তার পর হামাসও জানিয়েছিল, যুদ্ধ শেষ করতে তারা একটি সামগ্রিক চুক্তির ব্যাপারে প্রস্তুত রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!