বিশ্বকাপ বাছাই নেদারল্যান্ডসের ড্রয়ের দিনে প্রতিপক্ষের জালে ৬ গোল বেলজিয়ামের

২০২৬ বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে আগেই দুটি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। প্রায় তিন মাসের বিরতি দিয়ে গতকাল বৃহস্পতিবার ফের বাছাইপর্বের খেলা শুরু করেছে ডাচরা। এই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করেছে নেদারল্যান্ডস।

ড্র করলেও এখনো টেবিলের শীর্ষে রয়েছে রোনাল্ড কোয়েম্যানের দল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নেদারল্যান্ডসের। সমান ম্যাচে পোল্যান্ডের পয়েন্টও সমান ৭ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

ঘরের মাঠ স্টেডিয়ন ফেইনুর্ড স্টেডিয়ামে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ডেনজেল ডামফ্রাইস, ২৮ মিনিটে। আর পোল্যান্ডের সমতাসূচক গোলটি আসে ম্যাটি ক্যাসের পা থেকে, ৮০ মিনিটে।

নেদারল্যান্ডসের ড্রয়ের দিনে তুলনামূলক দুর্বল দল লিচেনস্টেইনের বিপক্ষে ৬-০ গোলে বিশাল জয় পেয়েছে বেলজিয়াম। অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের হয়ে গোল করেছেন ম্যাক্সিম ডি কুইপার (২৯ মিনিটে), ইউরি তিলেমানস (৪৬ ও ৭০ মিনিটে পেনাল্টি থেকে), আর্থার থিয়েটে (৬০ মিনিটে), কেভিন ডি ব্রুইনা (৬২ মিনিটে), ম্যালিক ফোফানা (৯১ মিনিটে)।

শুক্রবার ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের অন্য ম্যাচগুলোতে স্লোভাকিয়া ২-০ গোলে জার্মানিকে, তুরস্ক ৩-২ গোলে জর্জিয়াকে, স্পেন ৩-০ গোলে বুলগেরিয়াকে ও নর্দান আয়ারল্যান্ড ৩-১ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের