৫ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল শুরু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে করা অবরোধ ৫ ঘণ্টা পর তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন তারা।

এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে দুই মহাসড়েকর মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। এতে করে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচলা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নিলে দুপুর ১টার দিকে যান চলাচল শুরু হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ মহাসড়কে নেমে আসেন। মহাসড়কের ওপর গাছ ফেলে ও বসে পড়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে দুটি মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শতশত বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আলফাডাঙ্গা উপজেলা সদরের বাসিন্দা আবু হাসান মিয়া জাগো নিউজকে বলেন, সকাল ৭টায় গাড়ীতে উঠেছি। প্রায় ছয় ঘণ্টা গাড়ির মধ্যে আটকা পড়তে হয়। বাসের মধ্যে বিভিন্ন বয়সী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতে হয়। এরকম আমাদের মতো শতশত পরিবহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। এখনও যানচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বরিশাল থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রী স্বর্ণালী বিশ্বাস জাগো নিউজকে বলেন, বাসে ওঠার পর থেকে দশ ঘণ্টার মতো বাসে আটকা। চরম ভোগান্তির মধ্যে পড়েছি। কখন এ ভোগান্তির শেষ হবে জানানেই। এমন ভোগান্তি বর্ণণা করার মতো নেই। ঢাকায় যেতে পারছি না আবার বাড়িতে ফিরে যাবো সে উপায় নেই। তবে যান চলাচল শুরু হয়েছে বলে জেনেছি।

হামিরদী ইউনিয়নের বাসিন্দা আকাশ সাহা জাগো নিউজকে বলেন, আমরা ভাঙ্গাতে আছি, ভাঙ্গাতেই থাকতে চাই। কোনো অবস্থাতেই নগরকান্দার সাথে আমরা যুক্ত হবো না। আমরা যেকোনো মূল্যে নির্বাচন কমিশনের এ উদ্যোগ প্রতিহত করব।

আলগী ইউনিয়নের মিজানুর রহমান বলেন, আমাদের ভোটাধিকার ও স্বার্থকে এভাবে উপেক্ষা করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালাবো।

হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বলেন, সরকারি সিদ্ধান্তের কারণে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। আমাদের দাবি মানতে হবে।

ভাঙ্গা উপজেলা বিভক্তির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০০১ সাল পর্যন্ত ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর দুটি উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন ছিল। কিন্তু ২০০৮ সালে ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৫ আসনটি ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত করা হয়। আমরা ফরিদপুর-৪ আসনটি ২০০১ সালের ন্যায় ফিরে পেতে চাই। একই সঙ্গে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসনটি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

যান চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রোকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। অবরোধের কারনে কয়েক ঘণ্টায় দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। তবে স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতার দাবির বিষয় নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছি। তাদেরকে আশ্বস্ত করেছি, দ্রত দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!