শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।খবর আইবিএননিউজ ।শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৪টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি কবি, সাহিত্যিক ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব,জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম নির্বাহী সম্পাদক,কলামিস্ট ও গবেষক সেহলী পারভিন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বিভাগীয় চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ এবং প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান ।

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।”

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!