মননশীলতা চর্চার অভাবে আমেরিকায় ব্যাপক খুনাখুনির ঘটনা ঘটছে——————ড.ভিক্ষু বোধি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার,৩১শে আগস্ট ২০২৫,যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেমব্রিজ শহরের “দি ফাউন্ডরী মিলনাতয়নে” অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফ এর চেয়ারম্যান, ডক্টর ভিক্ষু বোধি। অনুষ্ঠানে তিনি বলেন,মানুষ মননশীলতা চর্চা করছে না বলেই, আজ আমাদের চারপাশে এত খুনাখুনির ঘটনা ঘটছে। মানুষের অজান্তেই মনে, রাগ, হিংসা এবং লোভ বাসা বেঁধে থাকে এবং তা মানুষকে নানা প্রকার রোগ ও বিপত্তির মুখে ঠেলে দেয়, যা মানুষ স্বাবাভিক ভাবে বুঝতে পারে না। মানুষের প্রথমত নিজের দেহ-মনের শান্তির জন্য, মনের দাসত্ব না করে মনের গতিবিধির উপর বেশি করে মনোযোগ দেয়া দরকার। মনকে পাহারা না দিলে মন যে আমাদের পুতুলের মতো পিছন থেকে নাচায়, তা আমরা বুঝতে পারি না। তিনি সকলকে বিভিন্ন ধরনের ধ্যান পদ্ধিত সম্পর্কে অবহিত করেন এবং সঠিক পদ্ধতিতে মাইন্ডফুলনেস বা ধ্যান চর্চার পরামর্শ প্রদান করেন। হার্ভার্ড স্কলার ও আটলান্টা উনিভার্সিটির চাপ্লাইন প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও WFBB এর মহাসচিবের সুহাস বড়ুয়ার সঞ্চালনায় “নিউরোসাইন্স অফ মেডিটেশন” শীর্ষক এই সেমিনারে নিউরোসাইন্স এবং বৌদ্ধ ধ্যানী সাধকদের ধ্যানের উপর বিভিন্ন গবেষণার তথ্য উপাত্তসহ, নিউরোসায়েন্সের সাম্প্রতিক অগ্রগতি, ও ব্রেইনের কার্যক্ষমতায় ধ্যানের প্রভাব নিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক ডা সৌমিত্র বড়ুয়া। স্নায়ু বিজ্ঞান বা নিউরোলজির সাম্প্রতিক টেকনোলজিক্যাল উন্নয়ন এবং বৌদ্ধ ধ্যান সাধকদের উপর চলমান গবেষণার তথ্য নিয়ে ডঃ সৌমিত্র বড়ুয়ার চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক প্রাঞ্জল উপস্থাপনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ এবং প্রশংসনীয়। তিনি বলেন, নিউরোপ্লাস্টিসিটি হল সময়ের সাথে সাথে পরিবর্তন এবং মস্তিষ্কের তা মানিয়ে নেওয়ার স্বাভাবিক ক্ষমতা। এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে নতুন সংযোগ তৈরি করে এবং আমাদের পরিবেশে আঘাত বা পরিবর্তনের মতো, আমরা যা শিখি, অনুভব করি বা এর মধ্য দিয়ে যাই, তার উপর ভিত্তি করে পুরানোগুলিকে সামঞ্জস্য করার মাধ্যমে এই পরিবর্তনগুলি ঘটায়।
তিনি বলেন, সাধারণ মানুষ ও ধ্যান সাধকদের ব্রেইনের মধ্যে বিস্তৃণ একটি তারতম্য দেখা গেছে বৈজ্ঞানিক পর্যবেক্ষনে। সাধকদের নিউপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের ক্ষমতা সাধারণ মানুষের ক্ষমতার চাইতে বেশী মাত্রায় বিস্তৃত থাকে। তিনি বলেন, মানুষের মানষিক রোগগুলো সৃষ্টি হয় নিওরোপ্লাস্টিসি স্বল্পতা বা সংকোচনের রাসায়নিক প্রক্রিয়ার কারনে। ক্রমাগত ধ্যান সাধনা মানুষের নিউরোপ্লাস্টির কার্যক্রমকে প্রসারিত করে যা মানুষের মনে শান্তি, স্থিতি ভাব বজায় রাখতে সহায়ক এবং অপর দিকে আলজাইমার, ডিপ্রেশন বা হতাশা, দুঃশ্চিন্তা রোগ থেকে মানুষকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা রাখে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক তরুণ বড়ুয়া, সংঠনের সাংগঠনিক সম্পাদকঃ রণবীর বড়ুয়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শিমুল বড়ুয়া, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ারসুতপা বড়ুয়া, প্রধান অতিথি ডঃ ভিক্ষু বোধির পরিচিতি উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক শিল্পী রিমা কামাল, পঞ্চশীল প্রার্থনা করেন স্মৃতিকণা বড়ুয়া। সারাদিনের আয়োজনে অন্যতম আকর্ষন ছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিশোর এবং তরুণদের স্থানীয় ভাবে এবং ভার্চুয়ালি অংশ গ্রহণে সঙ্গীত পরিবেশনা এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য সমুহ দর্শকদের নিকট প্রাণবন্ত ভাবে উপস্থাপন যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা লাভ করে। এতে ওমানের মাসকাট থেকে অংশ নেয় রৌদ্র বড়ুয়া, ইতালির ভেনিস থেকে অংশ নেয়, অরিত্রী বড়ুয়া, কানাডার টরেন্টো থেকে অংশ নেয় তনয় বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে অংশ নেয় সৃষ্টি বড়ুয়া, বোস্টন থেকে অংশ নেয় যথাক্রমে, সুস্মিত বড়ুয়া, প্রাঙ্গণ বড়ুয়া, নোয়েল বড়ুয়া এবং এ্যাপোলো বড়ুয়া। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী ও মেডিকেল ডাক্তারঃ রুবাইনা জামান, মুক্তা ও জুয়েল আলম।খবর আইবিএননিউজ ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজকঃ রাইসুল ইসলাম আসাদ, ভারতীয় আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ, ডাক্তার কৃষাণ চক্রবর্তী, বিশিষ্ট ভারতীয় আমেরিকান ডাক্তার রণেন চ্যাটার্জী, আমেরিকার বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ডঃ বামুন দাস বসুসহ বাংলাদেশী, ভারতীয়,হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটি এর শিক্ষক-ছাত্র-ছাত্রীগণ এবং আমেরিকার মূলধারার বিভিন্ন পেশাজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!