কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণা, বাংলাদেশিসহ মূলহোতা আটক

জাদুবিদ্যার নামে প্রতারণার অভিযোগে এক কুয়েতি নাগরিক ও তার বাংলাদেশি সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষার চলমান অভিযানের অংশ হিসেবে আহমদী গভর্নরের সাধারণ অপরাধ তদন্ত বিভাগ কুয়েতি নাগরিক মূলহোতা আবদুল্লাহ আলী হুসেন মুহাম্মদ আল-হাদ্দাদকে গ্রেফতার করে।

তিনি দাবি করতেন, রোগ নিরাময়, বন্ধ্যাত্বের চিকিৎসা, দম্পতিদের পুনর্মিলন এবং অর্থের বিনিময়ে মন্ত্র ভাঙতে সক্ষম। এভাবে তিনি বহু ক্লায়েন্টকে প্রতারণার ফাঁদে ফেলেন।

জানা গেছে, মাহবৌলা এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক আবাসনের ছদ্মবেশে তিনি প্রতারণামূলক কার্যকলাপ চালাতেন। প্রয়োজনীয় আইনি অনুমোদন নিয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালিয়ে দেখতে পায়, তিনি জাল ‌‘চিকিৎসা পরামর্শ’ দিতেন এবং জিন তাড়ানো, রোগ নিরাময় ও মন্ত্র ভাঙার ক্ষমতার দাবি করতেন। একইসাথে ভুয়া চিকিৎসার অংশ হিসেবে বিভিন্ন পণ্যও বিক্রি করতেন।

কর্তৃপক্ষ আরও জানায়, মূলহোতা আল-হাদ্দাদ তার লাইসেন্সের অপব্যবহার করছিলেন। এ কাজে তার সহযোগী ছিলেন নিযুক্ত বাংলাদেশি চালক নূর আল-আমিন। তিনি ক্লায়েন্ট আনতে এবং পণ্য সরবরাহ করতে সহায়তা করতেন, বিশেষত এশীয় সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করতেন।

অভিযানে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আল-হাদ্দাদ ও রাজ্জাককে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকারী বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের হুমকি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!