৪ ঘণ্টা পর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, এখনো অচল কুড়িল

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে অবরোধ শুরুর চার ঘণ্টা পর সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা। তবে শ্রমিকরা সড়ক ছাড়লেও অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল।

বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িলে যানবাহনগুলো খুবই ধীরগতিতে চলতে দেখা গেছে। কুড়িলের অবরোধের প্রভাব পড়েছে ঢাকার অন্য অনেক সড়কেও। ট্রাফিক পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জাগো নিউজকে জানিয়েছেন, দুপুর ১২টার দিকে কুড়িলে ইউরোজোন ফ্যাশন নামের পোশাক কারখানার প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সড়ক ছেড়ে দিতে তাদের অনুরোধ জানানো হয়।

তিনি জানান, দীর্ঘ প্রায় চার ঘণ্টা পর বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দেন। এরপর যান চলাচল শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, দুপুরে কুড়িলে সড়কের উভয় পাশ অবরোধ করেন শ্রমিকরা। ফলে দুই লেনেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। বিকেলে শ্রমিকরা সড়ক ছাড়লে যানবাহন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় অবরোধ থাকায় সড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। যানজট নিরসনে গুলশান বিভাগের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

এদিকে, কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধের প্রভাব পড়েছে ঢাকার অন্যান্য সড়কেও। দুপুরের পরই বাড্ডা, রামপুরা, গুলশান, মহাখালী ও আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিস-কর্মস্থলগামী যাত্রীরা।

বিকেল ৪টার পর সরেজমিনে কুড়িল, বাড্ডা, রামপুরা, গুলশান ও মহাখালীর ব্যস্ততম এলাকা ঘুরে দেখা যায়, সেসব এলাকার সড়কে গাড়ির অত্যধিক চাপ। সব সড়কে অবরোধের ছাপ। যানবাহনগুলোর কোথাও এক জায়গায় আটকে আছে, কোথাও খুব ধীরগতিতে চলছে। এতে ওইসব সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাত্রীদের অনেককে দেখা গেছে, বাস থেকে নেমে রাইড শেয়ারিং অথবা অন্য কোনো বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। সড়ক স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা পুলিশের।

এর আগে দুপুরে শ্রমিকদের সড়ক অবরোধের পরই গুলশান ট্রাফিক বিভাগ এ বিষয়ে নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়।

ফেসবুকে এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!