নথি জালিয়াতি, মালয়েশিয়ায় ৫ বাংলাদেশি গ্রেফতার

পাসপোর্ট সংক্রান্ত জাল নথি সরবরাহের অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে। এরমধ্যে দুজনকে মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় পৃথক দুটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা ও পর্যবেক্ষণ সংস্থার (এফওএমইএমএম) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে জাল নথি সরবরাহকারী একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে অভিবাসন বিভাগ। চক্রটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের নথিপ্রতি ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতে জাল পাসপোর্ট পরিষেবা দিয়ে আসছিল।

অভিযানে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি, কাগজ কাটার যন্ত্র ও একটি পেরোডুয়া আরুজ গাড়ি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস ধারণ করছিলেন, একজনের কাছে স্টুডেন্ট পাস আর অন্যজন সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছিলেন। মালিয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১) ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে।

দাতুক জাকারিয়া শাবান বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের ব্যত্যয়কারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা