ছুটছে জয়রথ, ইয়ামালই যেন বার্সার নতুন মেসি

১০ বছর আগেই লামিন ইয়ামালের প্রতিভা বুঝে ফেলেছিল বার্সেলোনা। সেই সময়ই তাকে নিজেদের ক্লাবে নিয়ে এসেছিল তারা। বার্সা একাডেমি আর বি দল হয়ে ২০২৩ সালে সিনিয়র দলে সুযোগ পান ইয়ামাল। ১৭ বছরে পা দেওয়া এই তরুণ যেন মনে করাচ্ছেন লিওনেল মেসির সোনালি দিনগুলোকে।

রোববার রাতে জিরোনাকে তাদেরই মাঠে বলতে গেলে একাই নাস্তানাবুদ করে ছাড়লেন ইয়ামাল। ম্যাচে জোড়া গোল করেছেন, প্রায় পুরোটা সময় প্রতিপক্ষ রক্ষণকে তটস্থ রেখেছেন। গোলের উদ্দেশে শট নিয়েছেন পাঁচটি, ট্যাকলে জিতেছেন পাঁচবার, ডুয়েলে দশবার।

ইয়ামালময় ম্যাচে জিরোনার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগায় তাদের জয়ের ধারা চলছে। এখন পর্যন্ত অপরাজিত লিওনেল মেসির পুরনো ক্লাব। পাঁচটি ম্যাচে জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বার্সেলোনা।

৩০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইয়ামাল। জিরোনার ডিফেন্ডার ডেভিড লোপেজকে কাটিয়ে গোলরক্ষক পাওলো গাজানিগাকে টপকে গোল করেন তিনি। ৭ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ইয়ামালই। এই প্রথমবার বার্সার জার্সিতে একই ম্যাচে দুটি গোল করলেন তিনি।

প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন দানি অলমো। ৬৪ মিনিটে গোল করেন পেদ্রো। ৪-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু ৮০ মিনিটের মাথায় একটি গোল শোধ করে জিরোনা।

বদলি হিসাবে নামা ক্রিস্টিয়ান স্টুয়ানি গোল করেন। ম্যাচের ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ফেরান তোরেস। তবে শেষপর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাছ ছাড়ে অতিথিরা।

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো বার্সা। সেই সঙ্গে প্রতিশোধও নেওয়া হয়ে গেল তাদের। লিগে গত মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে দুবারের দেখাতেই জিরোনার কাছে ৪-২ গোলে হেরেছিল তারা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান