বেঙ্গালুরু ট্র্যাজেডি ১১ জনের মৃত্যুর ঘটনায় নীরবতা ভাঙলেন কোহলি

বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এতদিন কথা বলেননি বিরাট কোহলি। অবশেষে নির্মম সেই ট্র্যাজেডি নিয়ে মুখ খুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা ক্রিকেটার। আজ বুধবার এক আবেগঘন বার্তায় নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহতদের প্রতি সমর্থন জানান ডানহাতি তারকা ব্যাটার।

আরসিবির প্রকাশিত এক উদ্ধৃতিতে কোহলি বলেন, জীবনে এমন হৃদয়বিদারক মুহূর্তের জন্য কেউ যে প্রস্তুত থাকতে পারে না, ৪ জুনের ঘটনাই তার প্রমাণ। আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল… কিন্তু তা পরিণত হলো এক ট্র্যাজেডিতে। আমি বারবার ভাবছি ও প্রার্থনা করছি, যাদের আমরা হারিয়েছি তাদের পরিবারের জন্য… আর আহত ভক্তদের জন্য। আপনাদের ক্ষতি এখন আমাদের গল্পের অংশ। আমরা একসাথে সামনে এগিয়ে যাবো যত্ন, শ্রদ্ধা ও দায়িত্ব নিয়ে।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা প্রহর শেষ করে ২০২৫ আসরে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে কোহলির দল আরসিবি। টুর্নামেন্টে প্রথম ট্রফি জিতে হোমভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রান্ড সেলিব্রেশনের উদ্যোগ নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

গত ৪ জুন আরসিবি’র সেই শিরোপা উদযাপন মুহূর্তেই ঘটে যায় এই ট্র্যাজেডি। প্রায় আড়াই লাখ মানুষ স্টেডিয়ামে ভিড় জমায় কোহলি ও অন্য খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য। হুড়োহুড়ির ফলে প্রাণ হারান ১১ জন এবং আহত হন অনেকে। এরপর গত মাসে আরসিবি ঘোষণা করে, নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ঘটনার সরকারি তদন্তে বলা হয়েছে, পর্যাপ্ত অনুমতি ও নিরাপত্তার ব্যবস্থা না থাকা এবং অতিরিক্ত ভিড়ই এই বিশৃঙ্খলার মূল কারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আমন্ত্রণ ছড়িয়ে দেওয়ার ফলেই হঠাৎ বিপুল জনসমাগম ঘটে।

পুলিশ স্বীকার করেছে, তারা জনসমাগম সামলাতে মারাত্মকভাবে অপ্রস্তুত ছিল। তদন্তে আরসিবিকেও দায়ী করা হয়েছে, কারণ তারা ভক্তদের বিপুল সংখ্যায় উপস্থিত হতে উৎসাহিত করেছিল।

গত ৩ জুন আইপিএল ২০২৫ আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল বেঙ্গালুরু।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!