সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। শুধু বানসালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও মামলা করা হয়েছে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বানসালির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তিনি দাবি করেছেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল। যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি প্রাপ্য টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ।

প্রতীক আরও বলেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বানসালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। উল্টো তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। 

যদিও এ ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়নি। 

উল্লেখ্য, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবার জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকেও।

  • Related Posts

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। সবশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ছিল…

    Continue reading
    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক…

    Continue reading

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার