শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-২০ দলে টেলর ও উইলিয়ামস

অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ব্রেন্ডন টেলর এবং অলরাউন্ডার শন উইলিয়ামসকে দলে ফিরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য ১৬ সদস্যের দল প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

টেলর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে দুর্নীতিবিরোধী আইন ভাঙার দায়ে আইসিসি তাকে তিনবছর ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। চলতি বছরের আগস্টে সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর এবার ফিরলেন টি-টোয়েন্টি দলে।

অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে। প্রায় দেড় বছর পর দলে ফেরায় আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের আগে জিম্বাবুয়ে শক্তি বাড়াল। এ বাছাইপর্বে জিম্বাবুয়ের প্রতিদ্বন্দ্বী থাকবে বতসোয়ানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, তানজানিয়া ও উগান্ডা। সেখান থেকে শীর্ষ দুই দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা পাননি নিউম্যান নিয়ামহুরি, ওয়েসলি মাধেভিরে, ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগা। অন্যদিকে টেলর ও উইলিয়ামসের সঙ্গে দলে ফিরেছেন ফাস্ট বোলার ব্র্যাড ইভান্স ও টপ-অর্ডার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এতদিন মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেছে, সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড (শ্রীলঙ্কার বিপক্ষে)

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গওয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মুরুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), শন উইলিয়ামস।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!