‘চালবাজ’র রিমেক, এবার মায়ের ভূমিকায় মেয়ে! 

বড় পর্দায় বলিউডের লেডি সুপারস্টার শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর পা রেখেছিলেন ২০১৮ সালে। কাকতালীয়ভাবে ওই বছরেই শ্রীদেবী মারা যান।মায়ের চলে যাওয়া মেনে নিতে বেশ সময় লেগেছিল জাহ্নবীর।

সেই ধাক্কা সামলে উঠে একে একে বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। এবার মায়ের ‘চালবাজ’ সিনেমার রিমেকে অভিনয় করবেন তিনি।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটিজেনদের একাংশ মনে করেন যে, শ্রীদেবীর এই সিনেমার রিমেকে জাহ্নবীর অভিনয় করার খবরে নেটপাড়ার একাংশ একেবারেই খুশি নয়।

‘চালবাজ’ সিনেমাতে এর আগে মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। যদিও সেই সিনেমার কথা আর কোনওভাবেই এগোয়নি। এখন গুঞ্জন যে, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন জাহ্নবী।

ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমাটি নিয়ে বলতে গিয়ে জাহ্নবী বলেন, এই সিনেমা তার কাছে শুধুমাত্র একটি সিনেমাই নয়। এটা তার কাছে যেন এক আবেগ। ‘চালবাজ’-এ অভিনয় করার সুযোগ তাই কোনভাবেই তিনি মিস করতে চান না।

সিনেমাটির শুটিং শুরুর আগে তাই অভিজ্ঞদের মতামত নিচ্ছেন জাহ্নবী। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু করবেন বলেই জানা যাচ্ছে। আপাতত মায়ের সিনেমার রিমেক ভার্সনে নিজেকে উপযুক্তভাবে উপস্থাপনা করার জন্য ব্যস্ত জাহ্নবী।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা