নিউইয়র্কে ইডিপির আয়োজনে বনভোজন-সাংস্কৃতিক উৎসব

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইডিপি) উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।

শনিবার (৩০ আগস্ট) ব্রুকলিনের ১৯২, ওয়েস্ট প্রসপেক্ট পার্কে দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক এবং বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর সৈয়দ আজাদ এবং কুষ্টিয়া জেলা সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য আসাদুজ্জামান আসাদ।

অতিথিদের সবাইকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন ইডিপির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাসির উদ্দিন, যিনি তার সুমধুর কণ্ঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইডিপির প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ জুবায়ের। ক‍্যামেরা ও সহযোগিতায় ছিলেন আমান, ওবায়দুল হক।

র‍্যাফেল ড্র-এর স্পন্সর ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরি, যা অতিথিদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এছাড়াও ইডিপির সদস্যরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোর ও বড়দের জন্য মিউজিক্যাল পিলো, দৌড় প্রতিযোগিতা ও অন্যান্য খেলাধুলা। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশন করা হয়েছিল সুস্বাদু খাবার। বিকেলের শেষভাগে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। নিউইয়র্কের প্রবাসীদের জন্য এটি ছিল এক আনন্দঘন ও স্মরণীয় দিন।

অনুষ্ঠান শেষে ইডিপি পরিবারের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!