সেপ্টেম্বরের ১৪ দিনে প্রবাসী আয় প্রায় ১১৭ কোটি মার্কিন ডলার

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স। আর দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা দরে)।

রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। আর আগস্টের ১৪ দিনে দেশে এসেছিল ১১৩ কোটি ৪২ লাখ ডলার। সে হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। আর ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় পাঠিয়েছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

এর আগে, গেল জুন মাসে প্রবাসীরা দেশে পাঠান ২৫৪কোটি ২০ লাখ ডলার । যা গেল তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয়। এছাড়া জুলাই মাসে এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম । আর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রবাসী আয় বেশি আসার পেছনে সবচেয়ে বেশি কাজ করছে সচেতনতা। যার কারণে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। আর এতে বাড়ছে প্রবাসী আয় আসার পরিমাণ। এভাবে প্রবাসী আয় আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প