টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

প্রথম ম্যাচেই সিরিজের ভাগ্য অনেকটা নির্ধারণ করে ফেলেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের করা ১৩৬ রানের জবাবে বাংলাদেশ জয় তুলে নেয় ১৩.৩ ওভারে, ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যদি দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে লিটন দাসরা। সে লক্ষ্যে এরই মধ্যে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের সঙ্গে টস করে ফেললেন অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচের মত টস জিতলেন বাংলাদেশ অধিনায়কই এবং অনেকটা অবধারিতভাবেই টস জিতে প্রথমে ব্যাট করার জন্য তিনি আমন্ত্রণ জানালেন নেদারল্যান্ডস অধিনায়ককে। নিজেরা বেছে নিলেন ফিল্ডিং করাকে।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। নেদারল্যান্ডসও একটি পরিবর্তন এনেছে একাদশে। টিম প্রিঙ্গলের পরিবর্তে একাদশে এসেছেন সিকান্দার জুলফিকার।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

নেদারল্যান্ডস একাদশ

ম্যাকওয়েল ও’দাউদ, ভিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমদ, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও দানিয়েল দোরাম।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!