মালয়েশিয়ার ভিসা আবেদনের ভুয়া ওয়েবসাইট শনাক্ত বাংলাদেশি নারী গ্রেফতার

মালয়েশিয়ায় বিদেশিদের ই-ভিসা আবেদনের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল একটি সিন্ডিকেট। দেশটির ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি ‘কি মালয়েশিয়া’ (KEY MALAYSIA) নামের একটি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে, যা অফিসিয়াল ওয়েবসাইটের অনুরূপভাবে সাজানো হয়েছিল। এই ওয়েবসাইট ব্যবহার করে প্রকৃত ফির তিনগুণ অর্থ আদায় করা হতো।

রোববার (৩১ আগস্ট) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, তদন্তে ৩২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেফতারের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নারী সামাজিক ভ্রমণের ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করছিলেন এবং বিগত তিন বছর ধরে ঘন ঘন এ দেশে আসছিলেন।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, সিন্ডিকেটটি ২০২২ সাল থেকে সক্রিয় এবং এখন পর্যন্ত ৫২৬৭২টি ই-ভিসা আবেদন এই ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জমা হয়েছে। প্রতিটি আবেদনের জন্য ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করা হয়েছে, যেখানে আসল ই-ভিসা ফির পরিমাণ অনেক কম। ওয়েবসাইটটিতে দুটি আলাদা সেবা দেওয়া হতো- ‘নিয়মিত ভিসা’: অনুমোদন ৩ থেকে ৫ কার্যদিবসে এবং ‘জরুরি ভিসা’: অনুমোদনের প্রতিশ্রুতি ২ থেকে ৩ কার্যদিবসে।

তিনি বলেন, আবেদনকারীরা অর্থ দেওয়ার পর প্রায়শই ভুয়া বার্তা পেতেন যে তাদের আবেদন বাতিল করা হয়েছে। পরবর্তীতে যারা ওয়েবসাইটের ‘লাইভ চ্যাট’ সেবার মাধ্যমে যোগাযোগ করতেন, তাদের পাসপোর্ট কালো তালিকাভুক্ত করার হুমকিও দেওয়া হতো।

সন্দেহভাজন ওই বাংলাদেশি নারীকে মালয়েশিয়ার অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর ৩৯ (বি) ধারায় গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া তার স্বামী, যিনি নিজেও বাংলাদেশি নাগরিক, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

দাতুক জাকারিয়া শাবান বলেন, এ ধরনের ভুয়া ওয়েবসাইট কেবল প্রতারণাই নয় বরং ইমিগ্রেশন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনগণের আস্থা নষ্ট করে।

তিনি আরও জানান, নীতি অনুযায়ী ইমিগ্রেশন বিভাগ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের