৬ বছর পর ফিরছেন অমৃতা রাও

প্রায় ছয় বছর পর পর্দায় ফিরছেন অমৃতা রাও। এই অভিনেত্রীকে দেখা যাবে আসন্ন ‘জলি এলএলবি ৩’ সিনেমায়।

সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সির এ সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। টিজারে অমৃতা রাওয়ের চরিত্রের এক ঝলক দেখানো হয়েছে এবং ভক্তরা তার প্রত্যাবর্তনের জন্য উচ্ছ্বসিত।

একজন লেখেন, ‘আমি আনন্দিত। ’ আরেকজন ভক্ত লেখেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজিতে নারী প্রধান চরিত্রদের ধরে রাখা দেখে খুব খুশি। এটা খুব কমই ঘটে। ’ আরেকজন আরও লেখেন, ‘মানুষ সহজেই নায়িকার কথা ভুলে যায়, এখানে তার ফিরে আসা দেখে খুশি। ’ 

সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি ৩’ সিনেমাটিতে আরশাদ ওয়ার্সি জগদীশ ত্যাগী ওরফে জলি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন সংগ্রামী আইনজীবী। তিনি একটি হাই-প্রোফাইল হিট-এন্ড-রান মামলার নেতৃত্ব দেন। অমৃতাকে দেখা যাবে জলির সহায়ক বান্ধবী সন্ধ্যার চরিত্রে।

‘জলি এলএলবি ৩’ নির্মিত হয়েছে স্টার স্টুডিও ১৮-এর প্রযোজনায়। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, আন্নু কাপুর, তেজ সাপ্রু, শরৎ সাক্সেনা এবং গজরাজ রাও প্রমুখরা অভিনয় করেছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!