কেবিন ক্রু স্বামী, তবুও বিয়ের পাঁচ বছরে ফ্রি টিকিট পাননি টয়া!

ছোট পর্দার তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয় করতে গিয়েই একে অপরের সঙ্গে পরিচয়।সেখান থেকে বন্ধুত্ব, প্রেম ও বিয়ের পিঁড়িতে বসা। দুজনেই অভিনয়ে ব্যস্ত থাকলেও শাওনের আলাদা একটি পরিচয় রয়েছে তিনি বিমানের কেবিন ক্রু।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি এই জুটি বিয়ে করেন। অর্থাৎ দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে ফেলেছেন তারা। তবে শাওনের পেশাগত কারণে মাসের প্রায় ২০ দিন দেশের বাইরে থাকতে হয়। বিয়ের আগেই এই বিষয়টি নিয়ে দুজনের দীর্ঘ আলোচনা হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা প্রসঙ্গ উঠে আসে। সেখানেই মজা করে টয়া বলেন, আমি কিন্তু বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।

শাওন স্মৃতিচারণ করে বলেন, আমাদের ছয় মাসের সম্পর্কের মধ্যে টয়া জেনে নিয়েছিল আমি কোন কোন দেশে যাই, কতদিন থাকি, ফ্রি টিকিট পাই কি না কিংবা বছরে কতটা পাই। এমনকি ডিসকাউন্ট টিকিটের কথাও জানত। একদিন জানতে চাইলো- এই টিকিটে কারা যেতে পারে।

পরের ঘটনা বর্ণনা করে শাওন বলেন, আমি বললাম, মা, বাবা, সন্তান আর স্ত্রী যেতে পারে। ‘স্ত্রী’ শব্দটা বলার সঙ্গে সঙ্গেই ওর চোখ বড় হয়ে গেল। তখনই বুঝেছিলাম, বিয়ের জন্য টয়ার ‘হ্যাঁ’ পাওয়া আর সময়ের ব্যাপার।

তবে ফ্রি টিকিটের জন্য শাওনকে বিয়ে করেননি টয়া। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি। আসলে আমি ঘুরতে খুব ভালোবাসি। ভেবেছিলাম, স্বামী যদি মাসের অর্ধেক সময় বিমানে কাটায়, তাহলে আমাকেও নিয়ে ঘুরতে পারবে। এতে আমাদের জীবনটা আরও সহজ হয়ে যাবে। সে যেখানে যাবে, আমিও তার সঙ্গে যেতে পারব।  

এরপর টয়া যোগ করেন, কিন্তু বিয়ের পাঁচ বছর কেটে গেলেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!