সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপির তিন ব্রোঞ্জ

ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত চতুর্থ সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৩টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় রানার আপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপির অ্যাথলেট মো. তামিম হোসেন ট্রিপল জ্যাম্পে ১৪.৭৫ মি. দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক লাভ করেন।

এ ছাড়া ছেলে (আসলাম শিকদার, বোরহান শেখ, হাফিজুর রহমান ও আব্দুল্লাহ আল সবুর) ও মেয়েদের (সুমাইয়া আক্তার, আজমি খাতুন, মীম আক্তার ও রুনা আক্তার) ৪×৪০০ মি. রিলেতে বিকেএসপির অ্যাথলেটরা আরও ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন।

প্রতিযোগিতায় সার্কভূক্ত ৭ দেশের অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। বিকেএসপির ১৫ সদস্যের একটি দল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ফৌজিয়া হুদা জুঁই এবং কোচ হিসেবে ছিলেন মো: শাহাদাত হোসেন ভূঁইয়া ও মো. মোবারক হোসেন টিপু।

রোববার সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম অ্যাথলেটদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সকলকে অভিনন্দন জানিয়েছেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প