ইন্দোনেশিয়ায় প্রাদেশিক পরিষদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ৩

পার্লামেন্ট সদস্যদের বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ও পুলিশের গাড়িচাপায় এক বাইক রাইডারের মৃত্যু কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। শুক্র ও শনিবার (৩০ আগস্ট) দেশটির বিভিন্ন প্রদেশে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে সুলাওয়েশি প্রদেশের রাজধানী মাকাস্সারে। মাকাস্সারের প্রাদেশিক পরিষদে বিক্ষোভকারীরা ঢুকে ভবনে আগুন ধরিয়ে দেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে ও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে দেশটিতে সংসদ সদস্যদের বাড়িভাড়া ও ভাতা মাসে প্রায় ৩ হাজার ডলার বা আড়াই লাখ টাকায় বৃদ্ধি করা হয়। সাধারণ মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। এর মধ্যেই পুলিশের গাড়িচাপায় এক বাইক রাইডারের মৃত্যু পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানা ও সরকারি ভবনেও আগুনের ঘটনা ঘটেছে।

নিহত রাইডারের বাড়িতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো গিয়ে সমবেদনা জানিয়েছেন ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ও সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য অনুরোধ করেছেন।

প্রোবোও বলেন, একটি পক্ষ সবসময় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণকে সতর্ক থাকতে হবে।

পুলিশের গাড়িচাপায় বাইক রাইডারের হত্যার ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, আমরা চাই পুলিশ প্রধানকে অপসারিত করা হোক ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার হোক। পুলিশ জনগনের বন্ধু, ক্ষমতাসীনদের নয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!