পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত ১৫ লাখেরও মানুষ, আরও বৃষ্টির শঙ্কা

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের কয়েকটি প্রদেশ। টানা ভারী বর্ষণের পর চেনাব, রবি ও শতদ্রু নদীর পানি একসঙ্গে উপচে পড়ায় তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। এই তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি একই সময়ে ফুলে ওঠা পাকিস্তানের ইতিহাসে প্রথম। এতে পাঞ্জাব প্রদেশে ২ হাজার ৩০০টিরও গ্রাম প্লাবিত হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি, ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় এখন পর্যন্ত ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই মারা গেছেন ১৯৫ জন। প্রাণহানির পাশাপাশি ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিপুল সংখ্যক গবাদিপশু বন্যার পানিতে তলিয়ে গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণ বাঁচাতে ৪ লাখেরও বেশি গবাদিপশুকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখেরও বেশি। পাঞ্জাব সরকারের ত্রাণ কার্যক্রমের প্রধান নাবিল জাভেদ বলেছেন, এটাই পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী খান সংবাদ সম্মেলনে জানান, একটি জীবনও অবহেলায় ফেলে রাখা হচ্ছে না। উদ্ধারকাজে নিয়োজিত আছে ৮০০টিরও বেশি নৌকা ও ১ হাজার ৩০০ জন কর্মী। বন্যাকবলিত মানুষ ও তাদের গবাদিপশুর জন্য ৫০০টির বেশি ত্রাণকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, বন্যায় তাদের ফসল ও ঘরবাড়ি সবকিছু ধ্বংস হয়ে গেছে। পাঞ্জাবের কাসুর জেলার কৃষক সাফদার মুনির বলেন, পানি সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। গবাদিপশুগুলোকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি।

আরেক কৃষক আবিদ বলেন, প্রাণপণ চেষ্টা করে তিনি পশুগুলোকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু ফসল ও জমি সবই পানির নিচে।

পাঞ্জাবের রাজধানী লাহোরেও পরিস্থিতি ভয়াবহ। শহরের উপকণ্ঠ শাহদারায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছে। নতুন আবাসিক এলাকার অনেকটাই পানিতে ডুবে আছে। শনিবারও (৩০ আগস্ট) লাহোরসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে।

এর আগেও পাকিস্তান ভয়াবহ বন্যার শিকার হয়েছে। ২০২২ সালে নজিরবিহীন বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিন্ধ প্রদেশ। এবারের পরিস্থিতি সেই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!