অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সূচি অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে।

আগামী মাসে নিজেদের শেষ দুই বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ইতিমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করায় এসব ম্যাচের পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে মূল আসরের জন্য দলকে শাণিত করাই ব্রাজিলের লক্ষ্য।

সিবিএফের জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কাইতানো জানান, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে প্রীতি ম্যাচের পর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা চাই বিশ্বকাপে সম্ভাব্য সব ধরনের খেলার ধরন সম্পর্কে খেলোয়াড়রা অভিজ্ঞতা অর্জন করুক।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচগুলো তাকে খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান এই কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের অংশগ্রহণে। ব্রাজিলের লক্ষ্য এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে হেক্সা-মিশন পূর্ণ করা।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের