পারিবারিক টানাপোড়েন নিয়ে আসছে ‌‘দেয়াল’

সমসাময়িক পারিবারিক সম্পর্ক আর মানবিক টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘দেয়াল’। নাটকটির গল্প লিখেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। পরিচালনায় রয়েছেন আনিসুর রহমান রাজীব।

‘দেয়াল’ নাটকের কেন্দ্রীয় চরিত্র ছোট একটি বোন। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে একটি পরিবারের গভীর আবেগ, ভালোবাসা, আত্মত্যাগ এবং সম্পর্কের জটিল বাস্তবতা। শুধু একটি পরিবার নয়, নাটকটি যেন অনেক পরিবারেরই কথা বলে।

নাটকটিতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ এবং নওবা তাহিয়া। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, স্নেহাসহ আরও অনেকে। শুটিং হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে।

পরিচালক আনিসুর রহমান রাজীব বলেন, ‘শফিক রিয়ানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। তার গল্পকে পর্দায় ফুটিয়ে তোলা ছিল আনন্দদায়ক। নাটকটির শেষ দৃশ্য দর্শকদের মনে নাড়া দেবে।’

অভিনেতা পার্থ শেখ বলেন, “দেয়াল’ আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা। গল্পটি একেবারে আমাদের চারপাশের পরিচিত জীবনের প্রতিচ্ছবি। আশা করি, দর্শক নিজেদের গল্প খুঁজে পাবেন এই নাটকে।’

শিগগিরই কোনো টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে নাটকটি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!