মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে কর্মরত প্রবাসীদের জন্য, ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইন পরিচালনা করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে দেশটির অন্যান্য দ্বীপেও পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

রাজধানী মালে থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপের থুড্ডু আইল্যান্ড। দ্বীপটিতে প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। এই প্রবাসীদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে সম্প্রতি দ্বীপটিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইন চালু করেন বাংলাদেশ হাইকমিশন।

গত শনিবার ও রোববার (২৩ ও ২৪ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইদিনব্যাপী চলা এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পে প্রায় ৫০ জন প্রবাসীকে ই-পাসপোর্ট সেবা, এনআইডি কার্ড, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ডসহ বিভিন্ন সেবা দিয়েছেন বাংলাদেশ মিশনের কর্মকর্তারা

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসীরা খুব সহজে মালে না এসেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য দ্বীপেও পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ এই ক্যাম্প শেষে আইল্যান্ডটির কাউন্সিলর আহমেদ কারামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন হাইকমিশনের প্রতিনিধিদলটি। এসময় দ্বীপটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, সুযোগ সুবিধা বৃদ্ধিকরণসহ উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও আইল্যান্ডটির কাউন্সিলের আহমেদ কারাম দ্বীপটিতে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের জন্য আহ্বান জানান এবং বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে করণীয় বিষয় নিয়েও হাইকমিশনের প্রতিনিধিদলের সাথে আলোচনা করেন তিনি।

এসময় বাংলাদেশ মিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনস্যুলার সহকারী ইবাদ উল্লাহ, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কাউন্সিল সদস্য। তারা সেবা গ্রহণকারীদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

হাইকমিশনের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে, ভ্রাম্যমাণ এ ক্যাম্পে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা মিশনের প্রতিনিধিদলের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। একইসাথে এমন কল্যাণমূলক কার্যক্রম দেশটির অন্যান্য দ্বীপগুলোতেও অব্যাহত রাখার দাবি জানান।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!