চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

চট্টগ্রামের বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বারের কিছু অংশ পুড়ে গেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন মোটেল বার ও রেস্তোরাঁয় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ রেস্তোরাঁর ওপরে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তে সেখানে জনতা ভিড় করতে শুরু করেন। ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ঠিক কী কারণে আগুন লেগেছে জানে না বলে জানান তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জাগো নিউজকে জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।

আগুনের সূত্রপাত কোথা থেকে জানতে চাইলে তিনি জানান, ঠিক কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত তিনি জানে না। তবে বারের ওখানে কোনো এক জায়গা থেকে আগুন লেগেছে বলে জানান তিনি।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট বারটিতে লুটপাট করা হয়েছিল। এমনকি দুর্বৃত্তরা বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে যায়। পরে নতুন করে সংস্কারের পর চালু হয় বারটি। আজকে বারটিতে আবার আগুন লাগে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের