ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। চলমান এই উত্তেজনার মধ্যেই এবার ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেন এবং ইসরায়েল উভয় দেশের কর্মকর্তারাই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে যে, তারা ইয়েমেনের রাজধানীতে একটি প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ দেওয়ার লক্ষ্যে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার দুই দিন পর সানায় হামলা চালালো ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের বিরুদ্ধে হুথিদের বারবার আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এক হুথি সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল মাসিরাহর এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রাসনে অংশ নেওয়া বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আল জাজিরার যাচাইকৃত একটি ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলার পর রাজধানী সানার আকাশে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

এদিকে হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে নিরুৎসাহিত করতে পারবে না।

হুথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল-থাওর বলেন, রোববার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা চালানোর  দাবি মিথ্যা। তিনি বলেন, বেসামরিক অবকাঠামোতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

আল-থাওর আল জাজিরাকে বলেন, রোববার ইসরায়েল যে প্রেসিডেন্ট ভবনে আঘাত হেনেছে তা অনেক আগে থেকেই পরিত্যক্ত। তবে ইসরায়েল যা করছে তাকে বর্বরতা বলে উল্লেখ করেন তিনি।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসন প্রমাণ করে যে শত্রু দেশ ইসরায়েল আমেরিকান সমর্থন নিয়ে আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ চালাচ্ছে। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে হামাস এবং এসব হামলাকে আরব সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!