‘ধুরন্ধর’ সিনেমার শুটিংয়ে ১২০ জন হাসপাতালে, কারণ কী?

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’র শুটিং সেটে বড় বিপত্তি। খাবারে বিষক্রিয়ায় এ সিনেমার অনন্ত ১২০ জন কলাকুশলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে বিপর্যয়ের প্রকৃত কারণ এবার জানা গেল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৭ আগস্ট) রাতের শুটিংয়ে খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হন ‘ধুরন্ধর’ সিনেমার শতাধিক কলাকুশলী।

এমন অপ্রত্যাশিত ঘটনার পর অভিযোগ ওঠে, খাওয়া-দাওয়ার খরচ কমাতে শুটিংয়ে সস্তা খাবার সরবরাহ করার কারণে এমন অঘটন। তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন ‘ধুরন্ধর’ সিনেমার সংশ্লিষ্টরা।

তাদের দাবি, ‘ধুরন্ধর’ সিনেমা একটি বিগ বাজেটের সিনেমা। বড় পরিসরে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। তাই খরচ কমানোর বিষয়টি অপ্রাসঙ্গিক। এমন গুজব হাস্যকর বলেও মনে করেন তারা।

জানা যায়, খাবারে বিষক্রিয়ায় ঘটনাটি ঘটেছে লেহ নামের অঞ্চলে শুটিং করার সময়। এ অঞ্চলে শুটিং করা সহজ কোনো বিষয় নয়। শুটিং অবিচ্ছিন্ন করতে তাই সময় ও শ্রম বাঁচাতে টিম সসদ্যদের খাওয়ার ব্যবস্থা করা হয় সে অঞ্চলেরই খাবার সংগ্রহ করে। কিন্তু খাবারের মান ও পরিবেশন উন্নত হলেও সমস্যা তৈরি করে সে অঞ্চলের মুরগি।

মুরগির তৈরি নানা পদের খাবার খাওয়ার পরই সেটের কলাকুশলীদের পেটে প্রচণ্ড ব্যথা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। সেটে প্রায় ৬০০ জন ওই খাবার খেলেও ১২০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

একটি সূত্র বলছে, মাংসের আইটেমগুলো লেহ অঞ্চলের মুরগি দিয়ে তৈরি ছিল। সে অঞ্চলের বেশিরভাগ মুরগির মধ্যে এক ধরনের সংক্রমণ রয়েছে। সে সংক্রমিত মুরগির খাবার খেয়েই অসুস্থ শতাধিক কলাকুশলী। সংক্রমিত মুরগিগুলো ‘বার্ড ফ্লু’তে আক্রান্ত ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের মাঝামাঝি শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরবে ‘ধুরন্ধর’ সিনেমার ইউনিট। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ৫ ডিসেম্বর।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের