চ্যাম্পিয়ন বায়ার্নের ম্যাচ দিয়ে বুন্দেসলিগার মৌসুম শুরু হচ্ছে আজ

ইউরোপের সেরা পাঁচ লিগের তিনটি- ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে আরও আগেই। বাকি ছিল শুধু জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান লিগ ওয়ান।

আজ শুক্রবার শুরু হয়ে যাবে বুন্দেসলিগাও। ২০২৫-২০২৬ মৌসুম শুরু হবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শিরোপা ধরে রাখার অভিযানে আলিয়াঞ্জ অ্যারেনায় আরবি লাইপজিগকে আতিথ্য দেবে বায়ার্ন। আর আগামীকাল শনিবার জেনেও ও লিসের ম্যাচ দিয়ে শুরু হবে ইতালিয়ান সিরিআ।

জার্মান সুপারকাপ ও ২০২৪-২৫ মৌসুমের বুন্দেসলিগা দাপটের সঙ্গে জেতায় বায়ার্ন এখন আত্মবিশ্বাসে ভরপুর। যদিও ক্লাব বিশ্বকাপের কারণে প্রস্তুতি সেশন কিছুটা ছোট হয়েছে, তবু নিজেদের মাঠে তিন পয়েন্ট দিয়ে শুরু করার ব্যাপারে স্পষ্ট ফেভারিট ভিনসেন্ট কোম্পানির দল।

অন্যদিকে নতুন উদ্যমে এই মৌসুমের যাত্রা করতে চায় লাইপজিগ। গত মৌসুমে ৭ নম্বরে থেকে লিগ শেষ করেছিল তারা, যা ছিল প্রায় এক দশকের মধ্যে তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

নতুন কোচ ওলে ভার্নারের অধীনে দলে কিছু পরিবর্তন এসেছে। বেঞ্জামিন শেশকোর মতো তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন এবং নেদারল্যান্ডসের ফরোয়ার্ড জাভি সিমন্সের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

তবুও বেনজিয়ান তারকা লোয়িস ওপেন্ডা ও সিমন্সের মতো আক্রমণভাগের প্রতিভাবানরা যদি সুযোগ পায়, তবে তারা বায়ার্নের রক্ষণভাগকে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বায়ার্নের অধিনায়ক হ্যারি কেইন ফিট এবং আক্রমণভাগের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর রাইট ব্যাক কনরাড লাইমারও খেলতে পারেন তার সাবেক ক্লাবের বিপক্ষে। তবে এই ম্যাচে বায়ার্ন পাচ্ছে না তরুণ মিডফিল্ডার টম বিশফকে, সম্প্রতি যার অ্যাপেন্ডিসাইটিস সার্জারি হয়েছে।

অন্যদিকে লাইপজিগ তুলনামূলকভাবে স্থিতিশীল স্কোয়াড নিয়ে নামছে, তবে প্রতিপক্ষের মতো গভীরতা ও প্রমাণিত তারকা শক্তি তাদের নেই।

পরিসংখ্যানের দিক থেকে বায়ার্নই এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে তারা। ২০১১ সালের পর থেকে মৌসুমের প্রথম ম্যাচে কখনো হারেনি বায়ার্ন। তবে লাইপজিগ চমক দেখাতে সক্ষম। গত মৌসুমে সুপারকাপে তারা বায়ার্নকে হারিয়েছিল এবং তাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগাতে পারে।

বায়ার্নের সম্ভাব্য একাদশ:

ম্যানুয়েল ন্যুয়ের, উপামেকানো, কিমিচ, লাইমার, ন্যাবরি, হ্যারি কেইন, জোনাথান তাহ, লুইস দিয়াজ, মাইকেল ওলিসি, লিওন গোরেৎকা, জোসিফ স্টেনিসিক।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!