কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তি, দুই বাংলাদেশিসহ আটক ১৪ নারী

আইন লঙ্ঘন করার অপরাধে কুয়েতের বিভিন্ন স্থান থেকে ১৪ জন প্রবাসী নারী ভিক্ষুককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে সাতজন জর্ডানিয়ান, তিনজন ভারতীয়, দুইজন বাংলাদেশি, একজন করে শ্রীলঙ্কান এবং সিরিয়ান।

আটককৃত প্রবাসী ভিক্ষুকদের নাম, লিঙ্গ, জাতীয়তা এবং স্পন্সরদের নামসহ বিস্তারিত প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

শনিবার (১৬ আগস্ট) দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ সৌদ আল সাবাহর নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে, যা লঙ্ঘনকারী এবং স্পনসর উভয়কেই নির্বাসন বাধ্যতামূলক করে।

এছাড়া সিভিল সার্ভিস আইনের ধারা ১৮ এর অধীনে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে, নিয়োগকর্তা, স্পনসর এবং কোম্পানিগুলোকে জনশক্তি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জবাবদিহি করতে হবে।

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, আবাসন এবং শ্রম বিধিমালা প্রয়োগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?