এবার শাকিব খানের নায়িকা তানজিন তিশা

ঢালিউডে নতুন বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে এক বড় বাজেটের সিনেমা। সেখানে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন সাকিব ফাহাদ। এতে থাকবে অ্যাকশন, রোমান্স ও রোমাঞ্চকর গল্প।

ছবিতে শাকিবের সঙ্গে খল চরিত্রে থাকবেন তৌকীর আহমেদ। তবে নায়িকা কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ঘনিষ্ঠ সূত্রে খবর, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় শাকিব খানের বিপরীতে অভিষেক করছেন।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করলেও, পরিচালক বা অভিনেত্রী কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। জানা গেছে, মৌখিকভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা হবে।

সিনেমায় শাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করেন। চরিত্রের ছাপ ‘পাঠান’ ও ‘টাইগার’-এর মতো সাহসী ও উত্তেজনাপূর্ণ।

শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পুরো সিনেমার শুটিং হবে দেশে। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!