লা লিগা দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু চ্যাম্পিয়ন বার্সেলোনার

দাপুটে জয়ে লা লিগা শিরোপা রক্ষার মিশন শুরু করেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল শনিবার ২০২৫-২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে ৯ জনের মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস র‌্যাশফোর্ডের।

গত মৌসুমে বার্সার আক্রমণভাগে ঝলক দেখানো রাফিনিয়া ও ইয়ামাল মাত্র ৭ মিনিটের মধ্যে আবারও নিজেদের প্রভাব দেখান। ইয়ামালের বাঁকানো ক্রস খুঁজে নেয় ফার পোস্টে দাঁড়ানো রাফিনিয়াকে, যিনি কাছ থেকে মাথা দিয়ে গোল করেন।

২৩ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ২-০ করেন ফেরান তোরেস। তবে এই গোলে আপত্তি ছিল মায়োর্কার। গোলের আগে বল মাথায় লেগে তাদের একজন খেলোয়াড় মাটিতে পড়ে থাকলেও রেফারি খেলা চালিয়ে যেতে দেন। ফেরান গোল করার পরপরই মায়োর্কা খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করে। যদিও রেফারি নিজের সিদ্ধান্ত আর পরিবর্তন করেননি।

১০ মিনিট পর ইয়ামালকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার মানু মোরলানেস। এর আগে বার্সার দ্বিতীয় গোল নিয়ে প্রতিবাদ করার কারণে তিনি প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন।

৩৯ মিনিটে দ্বিতীয় ধাক্কা খায় মায়োর্কা। উঁচু বলে লাফ দিয়ে ওঠার সময় স্বাগতিক দলের মুরিকির বাঁ পা গিয়ে লাগে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মাথায়। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিডিও রিভিউ শেষে সেটি লাল কার্ডে রূপ নেয়। ৯ জনের দলে পরিণত হওয়ায় প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায় স্বাগতিক দলের দর্শকদের।

যোগ করা সময়ে ইয়ামালের চমৎকার শটে গোলবারের উপর কোণে বল জড়িয়ে যায়, তাতে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সার।

গত মৌসুমে ১০২ গোল করা বার্সা এবার খেলতে নেমেছিল অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়া। ইনজুরির কারণে খেলতে পারেননি পোল্যান্ড ফরোয়ার্ড। নবাগত র‌্যাশফোর্ড ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ