শত কোটির ঘরে ‘ওয়ার টু’, যা বললেন নায়ক-নায়িকারা

মুক্তির আগে থেকেই দর্শকমহলে উন্মাদনা ছিল অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমাটি ঘিরে। আর মুক্তির পর থেকে সেই সিনেমাকে দর্শক কতটা ভালোবাসা দিয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

গেল ১৪ আগস্ট সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। মাত্র দুই দিনেই ‘ওয়ার টু’ পার করেছে ১০০ কোটির বাণিজ্য।

দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখে খুশির জোয়ারে ভেসেছেন অনুরাগীরা। সিনেমাহলের ভেতরে সেলিব্রেশনে মেতেছেন দর্শক। এবার ১০০ কোটির সাফল্য পাওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানালেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদবানি।  

দর্শক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে হৃতিক লেখেন, কবীরের দুনিয়ায় যুদ্ধ জিতে গেলেও এই ‘যুদ্ধ’ (ওয়ার) চলতে থাকুক। ২০১৯ সালে যে চরিত্রটার সুযোগ আমার জীবনে এসেছিল তা আমাকে একজন শিল্পী ও অভিনেতা হিসাবে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। তাই সিনেমাহলের ভিতরে আপনাদের কবীরকে নিয়ে এই মাতামাতি, আপনাদের দেওয়া ভালোবাসা আমাকে সত্যিই আপ্লুত করেছে। ‘কবীর’ আমার অভিনীত সব চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য।

দর্শককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন জুনিয়র এনটিআরও। তিনি লেখেন, আপনাদের ভালোবাসা আমি প্রত্যক্ষ করছি। বিক্রম চরিত্রকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ততটাই ভালোবাসা আপনাদের জন্যও। আমরা অনেকটা পরিশ্রম দিয়ে এই সিনেমাটা তৈরি করেছিলাম। আপনাদের এতটা ভালোবাসা ও পাশে থাকা আমাদের মনে সাহস জুগিয়েছে।

এদিন দর্শককে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা কিয়ারা আদবানিরও। তিনি লেখেন, আপনাদের ভালোবাসা জে কতটা জোরাল তা দেখেছি ইতোমধ্যেই। দেখেছি আপনাদের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবটাই। আর এগুলোই আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী