মেলবোর্নে সেরা অভিনেতা অভিষেক, ইনস্টাগ্রামে আবেগী বার্তা অমিতাভের

মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতা (পুরুষ) পুরস্কার জিতেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সে সুখবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি আপলোড করেন অমিতাভ। লেখেন,

পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি। অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।

অমিতাভ আরও লেখেন,

সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময়ই সরব থাকতে দেখা যায় কিংবদন্তি অভিনেতা অমিতাভকে। তবে গত কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমায়। অন্যদিকে ‘ভেট্টাইয়াঁ’ সিনেমায় শেষ দেখা যায় অমিতাভ বচ্চনকে। বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অভিষেক আর কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) অনুষ্ঠানের সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!