টালিউডে ইতিহাস গড়লো ‘ধূমকেতু’

টালিউড সিনেমার আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। প্রেক্ষাগৃহে মুক্তির দুই দিন পেরোতেই ইতিহাস গড়লো সিনেমাটি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দিনে ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা সিনেমাটি ১ম দিনেই ২.১০ কোটি আয় করে নেয়।

দ্বিতীয় দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস থাকায় হলে ভিড় জমে দর্শকের। ছুটির দিন থাকায় ১ম দিনের আয়কে ছাড়িয়ে যায় দেব-শুভশ্রীর সিনেমা। দ্বিতীয় দিনে এটি প্রায় ৩.০২ কোটি আয় করেছে।

দুই দিনের কালেকশনে টালিউডের ইতিহাসে দুইদিনের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘ধূমকেতু’। এ সাফল্যে দর্শকদের কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। এদিকে দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রী অভিনীত সিনেমা দেখতে পাওয়ায় প্রেক্ষাগৃহগুলোতে আবেগে ভাসছেন ভক্তরা।

রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও তা শেষ হয় ২০১৫ সালে।

একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেন তারা।

নানা জটিলতার কারণে এতদিন সিনেমাটি মুক্তির মিছিলে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর সে সিনেমা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ সময় পর পর্দায় আবারও দেব-শুভশ্রী জুটি দেখতে তাই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি।

প্রসঙ্গত, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা দেব। 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল